সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
তৃতীয় দিনের সাক্ষাৎকারে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

তৃতীয় দিনের সাক্ষাৎকারে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১০টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হয়। ফেনী জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এদিনের কার্যক্রম শুরু হয়

সকালে চট্টগ্রাম বিভাগ, এরপর সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এর আগে গত ১৮ নভেম্বর রোববার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দ্বিতীয় দিন বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। এরপর বুধবার ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চারদিনের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে।

দলীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন স্কাইপির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হলেও সোমবার দুপুরের পর স্কাইপি বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার তারেক রহমান এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারছেন না।

এর আগে গত ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ছিল ৫ হাজার টাকা। ফরম জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা করে জামানত নেওয়া হয়। ৪ হাজার ৫৮০টি ফরম বিক্রি হলেও কতগুলো ফরম জমা পড়েছে সে বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD